ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

প্রজন্ম২৪ ডেস্ক

, পাইকগাছা (খুলনা)

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:১৩ পিএম
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

prajanma24 পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা ছবি: মনিরুল ইসলাম

খুলনার পাইকগাছা পৌর বাজারসহ বানিজ্য উপশহর কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে দোকান দেওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। নিজস্ব দোকানের সামনে ফুটপাত দখল করে তা ভাড়া দিয়ে আয় করছেন দোকান মালিক। আবার কেউ কেউ ক্ষমতার জোরে ফুটপাত দখল করে
সামনে রাস্তাজুড়ে চৌকি বসিয়ে বিভিন্ন মালামাল বিক্রির ফলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতার পাশাপাশি জনসাধারণ পড়েছে বিপাকে। বাজার দুটির ফুটপাত দখল মুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যাবসায়ী ও জনসাধারণ। এ ঘটনায় ভিলেজ পাইকগাছার ভুক্তভোগী দোকান মালিক আব্দুল খালেক সরদার প্রতিকারের আশায় বুধবার পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বরাবর অভিযোগ করেছেন। জানাগেছে, অভিযোগের খবর পেয়ে অভিযুক্ত ফল বিক্রেতা লুৎফর সানা পরিস্থিতি সামাল দিতে এ মুহুর্তে চৌকিটি ঢেকে রেখেছেন।
সে ভিলেজ পাইকগাছার মৃতঃ জিল্লুর রহমানের ছেলে। সরেজমিনে উপজেলার পৌর বাজার ও বানিজ্যিক কেন্দ্র কপিলমুনি ঘুরে দেখা গেছে, দোকান মালিকদের সাথে মাসিক ভাড়া চুক্তিতে ফুটপাত দখল করে দোকানের সামনে রাস্তাজুড়ে খাট পেতে ফল-ফলালির ব্যবসা করছেন। যার কারণে প্রায় পথচারীদের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ফুটপাত দখল করে ব্যাবসা করা মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়।
পৌর ব্যাবসায়ী জানান আঃ খালেক অভিযোগ, দোকানের সামনে দখলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নিরুপায় হয়ে আমি ষোলকলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ ও স্থানীয় দোকানদারের অবগত করেছি। তারা সমাধানের চেষ্টা করলেও শেষ অবদি কোন সমাধান হয়না। লুৎফর গায়ের জোরে এটা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কপিলমুনি বাজারের এক ব্যাবসায়ী জানান, আমার দোকানের সামনে ফুটপাত দখল করে ব্যাবসা করছেন। একাধিক বার অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।
ব্যাবসায়ীর ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে জানতে চেয়ে মেসেজ দিলেও কোন উত্তর দেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)