রুহুল কুদ্দুস
, মনিরামপুর
যশোরের রাজগঞ্জে ঘাস কেটে বাড়ি ফেরার পথে ব'জ্রপাতে মো. লুৎফর সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষকের ম*র্মান্তিক মৃ*ত্যু হয়েছে। ১৬ এপ্রিল দুপুরে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে ৷
নিহত লুৎফর সরদার ওই ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে লুৎফর সরদার ও তার স্ত্রী দুজনে মিলে বাড়ির পাশের মাঠ থেকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে মাথায় করে ঘাসের বোঝা নিয়ে তারা দুজনে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালবৈশাখি ঝড় এবং ব'জ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক ব'জ্রপাতে লুৎফর সরদার ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত পাশের একটি বাড়িতে দ্রুত আশ্রয় নিলেও পেছনে থেকে যায় স্বামী। অল্পের জন্য স্ত্রী রক্ষা পেলেও চোখের সামনে স্বামীর এই করুণ মৃ*ত্যুতে তিনি দিশেহারা হয়ে পড়েন ৷
মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুৎফর সরদার একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার এই অকাল মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে