ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০২:২৬ পিএম
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

prajanma24 বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ছবি: সংগৃহীত

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে ম্যালেরিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় গত শনিবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিলে বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং এনবিআরে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)