ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

মোঃ মনিরুল ইসলাম

, পাইকগাছা

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৭:৫৯ পিএম
পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

prajanma24 পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ আব্দুল মজিদ ছবি: মনিরুল ইসলাম

বৃহস্পতিবার দুপুরে কয়রা পাইকগাছা মেইন সড়কের পাশে শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। এসময় তিনি বলেন, কোন প্রকার সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। নতুন মৎস্য আড়ৎ'র মাধ্যমে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। মৎস্য বাজার ও আড়ৎ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পাইকারি মৎস্য ব্যবসায়ীদের সুবিধা প্রদান করলে উভয়েই উপকৃত হবে।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস,এম, এনামুল হক বলেন, মাছের আধুনিক বিপণন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং মৎস্যচাষীদের সুবিধা বৃদ্ধি করলে এই অঞ্চলের মানুষের আয়ের উৎস বাড়বে। পাশাপাশি দলমতের ঊর্ধ্বে প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
ষোলআনা ব্যাবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক,মোঃ আবুল হোসেন, সাজ্জাত আহম্মেদ মানিক, সদস্য তুষার কান্তি মন্ডল, এ্যাডঃ একরামুল হক। সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস,জিএম আনারুল ইসলাম,মনিরুজ্জামান মন্টু, হুরাইরা বাদশা, ফয়সাল আহমেদ সানী, আসাদুজ্জামান ময়না প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)