ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষামন্ত্রীর পিএস থেকে পদত্যাগ করে মাউশি পরিচালকের দায়িত্বে মইনুদ্দিন

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৯:৩৫ পিএম
শিক্ষামন্ত্রীর পিএস থেকে পদত্যাগ করে মাউশি পরিচালকের দায়িত্বে মইনুদ্দিন

prajanma24 মাউশি.র ডিজি- অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ছবি:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এদিকে আজই শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ড. খান মইনুদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ সকালে মন্ত্রীর একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেছি।’ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাউশির শীর্ষ পদে আসীন হতেই তিনি পিএস পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।
ড. খান মইনুদ্দিন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আহ্বায়ক এবং বিসিএস ১৬তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও তিনি তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছিল।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)