ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরীক্ষা নির্ধারিত সময়ে: এনটিআরসিএ

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:৫৯ পিএম
প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরীক্ষা নির্ধারিত সময়ে: এনটিআরসিএ

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠাতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট।
বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এনটিআরসিএ জানায়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করতে যাচ্ছে এনটিআরসিএ।
এনটিআরসিএ জানায়, ১১ হাজার ১৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৭,৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৩,১৩১টি শূন্য পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।
আগামী ১৮ এপ্রিল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ফলাফল হবে ২২-২৩ এপ্রিলের দিকে। প্রায় ৩৬ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হবে। মৌখিক পরীক্ষা শেষ করতে দেড় মাস সময় লাগতে পারে বলে জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)