যবিপ্রবিতে নতুন ভিসি
অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর
ছবি: সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ভিসি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ফ্যাসিবাদী আন্দোলনের দু:সময়ের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইয়ারুল কবীর কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো: আাব্দুল লতিফ মহাসচিব এমতাজ হোসেন, যুগ্মমহাসচিব কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, শেরেবাংলা নগর জিয়া পরিষদের সহ সভাপতি এসএম কবির, যুগ্ম সম্পাদক আলমগীর রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
