মোঃ মনিরুল ইসলাম
, পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৩৭১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ১৫ এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত উপজেলা সদরের দু’টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন দু’টি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রথম দিনের বাংলা পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৫০ জন। যার মধ্যে অংশ গ্রহণ করে ৭৭৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩৭১ পরীক্ষার্থী। কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু জানান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০২, উপস্থিত ৪৬২, অনুপস্থিত ২৪০। কেন্দ্র সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন বলেন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৪৮ জন। উপস্থিত ৩১৭ এবং অনুপস্থিত ছিল ১৩১ জন পরীক্ষার্থী। দু’টি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা। হল সুপার ছিলেন প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম ও ছন্দা ঘোষ। সহকারী হল সুপার ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম রোকন উদ্দিন ও মহাসিন আযম। অফিস সহকারী ছিলেন সহকারী শিক্ষক এসকে আসাদুল্লাহ মিঠু ও মোঃ রফিকুল ইসলাম।