ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময়

প্রজন্ম২৪

, পাইকগাছা (খুলনা)

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৯:১২ পিএম
পাইকগাছায়  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময়

পাইকগাছার নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ-এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি নিয়মাবলী যথাযথভাবে প্রতিপালন করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী, জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার। সভায় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে বলেন সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)