প্রজন্ম২৪
, পাইকগাছা( খুলনা
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলছেন, ভবির্ষ্যত চিন্তা করে ভালো ভাবে লেখাপড়া করে নীতি-নৈতিকতা অর্জন করে জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে। এ ভাবে গড়ে উঠলে শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক ও নিজের পরিবারের সুনাম হবে।
তিনি সোমবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন। পৌর সদরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও উন্নতি কামনা করে তিনি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আরোও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মান করা হবে। পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন, বিএম শাখার এমপিও ভুক্ত করণ ও মহিলা কলেজটি জাতিয় করনের বিষয়ে আমি আন্তরিক ভাবে চেষ্টা করে যাবো।
কলেজ অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গভনিং বডির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।
সভায় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্য'কে প্রশাংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়