ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেকৃবি’তে ই-নথি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

প্রজন্ম২৪

, শেকৃবি

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৭:৩৬ পিএম
শেকৃবি’তে ই-নথি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “Hands-on Training on Strengthening Good Governance in Higher Education Institutions through E-Nothi: Transparency, Efficiency and Accountability” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকাল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল লাইব্রেরি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের মোট ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, আগামী জুন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মোঃ আবু সাইদ মন্ডল, সাউরেস-এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, আই সি টি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, লাইব্রেরিয়ান ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমান ও অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)