মোঃ মনিরুল ইসলাম
, পাইকগাছা( খুলনা)
পাইকগাছার শিবসা ব্রীজের অপরপ্রান্তে সোলাদানা অভিমুখি সড়ক খানা-খন্দেে পরিনত হয়ে যানবাহ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের দাবি করছেন এলাকাবাসি। এ মুহূর্তে ব্রীজের নিচে থেকে মোটরষ্ট্রান্ড মোড় সংলগ্ন প্রায় ২শ৫০ মিটার ঝুঁকিপূর্ন সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে দাকুপ বটিয়া ঘাটা সহ কয়েকটি উপজেলার হাজরও মানুষ চলাচল করে। এছাড়াও সোলাদান, লস্কর, দেলুটি-লতার একাংশ ও গড়ইখালীর হাজার মানুষ ভ্যান- নছিমন,মোটরসাইকেল ও ইজিবাইকে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে খানা-খন্দে ভরা এ সড়ক দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।
এলাকাবাসি বলছেন, এ সড়কটি যথেষ্ট ভালো ছিল কিন্তু দীর্ঘদিন ধরে ভারী যান বাহনে লস্করের বাইনতলার ব্রীজের মালামাল পরিবহন করার ফলে সড়কটি'র এ স্থানে এখন ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে। এ অবস্থায় সড়ক ও জনপদ বিভাগের বিভাগ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
এ অবস্থায় করনীয় বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ও প্রকৌশল অধিদপ্তরের যোগাযোগ করা হয়। সোমবার সংশ্লিষ্ট দপ্তরের উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, এ রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের আওতাভুক্ত। তিনি সেলফোনে সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্মকর্তার সাথে কথা বলে জানান, ক্ষতিগ্রস্ত এ সড়কটি মেরামতের জন্য টেন্ডারের অপেক্ষায়। তবে,গুরুত্ব বিবেচনা করে কোরবানী ঈদের পুর্বে সড়কের বেহাল অংশটি সংস্কারের সম্ভাবনার কথা বলেন তিনি।