ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পৃথক ঘটনায় কুপিয়ে জখম, বিদ্যুৎস্পৃষ্ট ও দুর্ঘটনায় আহত ৬

প্রজন্ম২৪ ডেস্ক

, যশোর

প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল,২০২৬, ০৮:৫৪ পিএম
যশোরে পৃথক ঘটনায় কুপিয়ে জখম, বিদ্যুৎস্পৃষ্ট ও দুর্ঘটনায় আহত ৬

যশোরে পৃথক চারটি ঘটনায় দা দিয়ে কুপিয়ে জখম, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনায়, শার্শা উপজেলার বসতপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিতাব আলী (৪৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি মৃত হাকিম মোড়লের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের আব্দুল মমিন (৫০), তার ছেলে আবু সাঈদ (৩৬) ও গোলাম (২৫)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
দ্বিতীয় ঘটনায়, শার্শা উপজেলার পাকশিয়া বাজার এলাকায় ইজিবাইক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৬০) আহত হয়েছেন। তিনি মহিষাকুড়া গ্রামের শাহাজান মোল্লার ছেলে। দুপুর ১২টার দিকে বালুন্ডা যাওয়ার পথে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনি বাম পায়ে গুরুতর জখম পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তৃতীয় ঘটনায়, যশোর শহরের আদ-দ্বীন ছকিনা হাসপাতালের সামনে একটি বাসায় পাইপ লাইনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে নজরুল ইসলাম (৫৫) ও আবির (১৫) আহত হন। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাড়ির মালিক তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে, যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর ব্রিজের নিচে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— বাবু সরদার (৩৮) ও শরিফুল সরদার। তারা মৃত আব্দুল হামিদের ছেলে এবং কোতোয়ালী থানার পাগলাদাহ গ্রামের বাসিন্দা।
জানা যায়, বিরামপুর ব্রিজের নিচে তাদের একটি চায়ের দোকান রয়েছে। পূর্ব বিরোধের জেরে একই গ্রামের শহীদ (৩০), মাহাবুর (১৬), আসাদ (৩০) ও আজাদ (২৫) দেশীয় অস্ত্র দা ও চাইনিজ কুড়াল দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে বেলা ২টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)