প্রজন্ম২৪
, পাইকগাছা(খুলনা)
খুলনার পাইকগাছা উপজেলায় মানবাধিকার সাংবাদিক ফোরাম(MSF) এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলাধীন জেলা সুপার মার্কেটেস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে
গণ মিছিল পত্রিকার সম্পাদক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীশ কুমার হালদার, মানবাধিকার সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা(দৈনিক দেশের কন্ঠ/আমার একুশ), সাংবাদিক শেখ সেকেন্দার আলী(দৈনিক খবর পত্র/খুলনাঞ্চল), জিএম মোস্তাক আহমেদ(দৈনিক যশোর),আমিনুল ইসলাম বজলু(দৈনিক দিনকাল) ও মহানন্দ অধিকারী মিন্টু(দৈনিক ভোরের পাতা) সহ আরো অনেকে। সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে শেখ সেকেন্দার আলী কে আহবায়ক (দৈনিক খবর পত্র/খুলনাঞ্চল), হুরায়রা বাদশা কে সদস্য সচিব (ডেইলি মর্নিং), এম এম ইস্রাফিল আহমেদকে যুগ্ম আহ্বায়ক(প্রাণের বাংলাদেশ), রেজাউল ইসলাম কে যুগ্ম-সদস্য সচিব(বিকাল বার্তা) ও আমিনুল ইসলাম বজলু কে(দৈনিক দিনকাল) সদস্য করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এফএম বদিউজ্জামান (সকালের বার্তা ), আব্দুস সবুর (প্রজন্ম একাত্তর), মহানন্দ অধিকারী মিন্টু (ভোরের পাতা), মনিরুল ইসলাম (বৈশাখী টিভি), আশরাফুল ইসলাম সবুজ (ভয়েজ অব টাইগার),
উজ্জল কুমার দাস (বিডি খবর), মোঃ হাসিবুল হক,(দক্ষিণ বার্তা),রিয়াজুল আকবার (আজকের কণ্ঠস্বর), মাহমুদুল হাসান সোহেল (নাগরিক ভাবনা), বেলাল মোড়ল (গণ মিছিল), রিপন আহমেদ (জনকথা), মোহাম্মদ নাফিস ইকবাল, জিএম জাকির হোসেন মিন্টু ও ইমরান মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে মানষের অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।সভায় আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ও পূর্নাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।