ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোলে বিজিবির অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিক্স সামগ্রী আটক

প্রজন্ম২৪

, বেনাপোল

প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৮:৩২ পিএম
বেনাপোলে বিজিবির অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিক্স সামগ্রী আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ২৮ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি এর মাসিলা বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ ব্যাগ বাগদা চিংড়ীর পোনা, ০৫ টি শাড়ী এবং ১১ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,১৩,৪৫০/-(পাঁচ লক্ষ তেরো হাজার চারশত পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)