ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওয়ালটনের কারখানায় এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর উৎপাদন শুরু

প্রজন্ম24 ডটকম

প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩৫ পিএম
ওয়ালটনের কারখানায় এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর উৎপাদন শুরু

prajanma24 ছবি: বিজ্ঞপ্তি

ওয়ালটন এখন থেকে তাদের কারখানায় ৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইউরোপীয় ব্র্যান্ড এসিসি-র ‘কাপ্পা’ সিরিজের কম্প্রেসর উৎপাদন করবে। উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন, টেকসই ও পরিবেশবান্ধব এ কম্প্রেসর উৎপাদনের ফলে দেশের বাজারে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজের চাহিদা মিটবে। পাশাপাশি ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রফতানি বাজার আরো সম্প্রসারিত হবে।
সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে এ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম জানান, এসিসির কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন অর্থাৎ বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এটি প্রমাণ করে, বাংলাদেশ বিশ্বমানের প্রকৌশল উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম।
ওয়ালটনের এমডি আরো জানান, দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ কম্প্রেসর রফতানিকারক হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু হওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা এর প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে খুব দ্রুত শতাধিক দেশে কম্প্রেসরের পাশাপাশি ফ্রিজ, এসি ও টেলিভিশন রফতানি করা।
ওয়ালটন কম্প্রেসরের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা এস এম আলমাস রহমান জানান, কাপ্পা কম্প্রেসর ছোট ও আধুনিক নকশার হওয়ায় এটি ফ্রিজের ভেতরের জায়গা সাশ্রয় করে। এটি পরিবেশবান্ধব এবং ফাইভ-স্টার এনার্জি রেটিংয়ের মানদণ্ড পূরণ করতে সক্ষম। বিশেষ করে ভোল্টেজের ওঠানামা সহ্য করার ক্ষমতা থাকায় এটি গ্রামীণ এলাকার জন্য খুবই উপযোগী। ৮৫ ভোল্ট থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত এটি কোনো স্ট্যাবিলাইজার ছাড়াই নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে।
ওয়ালটনের এ কম্প্রেসর কারখানার কারণে বাংলাদেশ বর্তমানে এশিয়ায় ৮ম এবং বিশ্বে ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের মর্যাদা পেয়েছে। ২০১৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করার মাত্র দুই বছরের মধ্যে তারা ইউরোপে রফতানি শুরু করে। ২০২২ সালে ওয়ালটন ইতালিয়ান ব্র্যান্ড এসিসির প্রযুক্তি ও মেধাস্বত্ব অধিগ্রহণ করে। কম্প্রেসর উৎপাদনের প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)