ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রাম বন্দর: শ্রমিক ও কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৪৮ পিএম
চট্টগ্রাম বন্দর: শ্রমিক ও কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল

prajanma24 ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আট ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা।  
কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় রোববার থেকে ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে। গতকাল রোববার সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।
জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বার্থ অপারেটররা জানান, শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জিসিবি জেটিতে থাকা একটি কনটেইনারবাহী জাহাজসহ চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, জিসিবি, সিসিটি এবং এনসিটিসহ সব টার্মিনালেই কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা আজ প্রশাসনিক কার্যক্রমেও আট ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)