প্রজন্ম24.com
এস এম বাশার
ছবি: সংগৃহীত
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসিতে কর্মরত ও বঙ্গবন্ধু পরিষদের এক উপদেষ্টা বদলী আদেশ ঠেকাতে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে জিয়া পরিষদের এক নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে।
এ ব্যপারে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ বলেছেন- বিষয়টি শুনেছিলাম খোজ খবর নিয়ে শুনলাম - অভিযোগকারী ঘুষের বিষয়টি অস্বীকার করেছেন এবং এ ধরনের একটি ভুয়া অডিও ক্লিপ বানানো হয়েছে।
অডিও রেকর্ডে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় কর্মরত প্রিন্সিপাল অফিসার ও জিয়া পরিষদ সোনালী ব্যাংক কমিটির সাধারণ সম্পাদক এস এম বাশারকে অপর এক কর্মকর্তার বদলি ঠেকাতে ফোন দেয়া হয়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বাশারকে বলেন, আপনি যে একাউন্ট দিয়েছেন, ওই একাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছি, দুই-তিন মিনিটের মধ্যে পেয়ে যাবেন। তখন বাশার জিজ্ঞেস করেন মসজিদের তো? অপর প্রান্ত থেকে এর জবাবে বলা হয়, না রেজা স্যারের বিষয়ে, তখন বাশার বলেন, আরে... এসব বিষয় ফোনে ফোনে না কয়ে নেটে কল দাও। এক পর্যায়ে বাশারকে জানানো হয়, ৪০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি রেজা স্যারের জন্য, আর মসজিদের জন্য ১০ হাজার দেবো, সেটা বিকাশ নম্বর দেন, বিকাশে দিয়ে দেবো।
কিন্তু বাশার বিকাশে না দেয়ার অনুরোধ করে বলেন, বিকাশে দিবা কেন মামা, বিকাশে সমস্যা আছে। তখন অপর প্রান্তে থাকা ব্যক্তি খরচসহ পাঠানোর কথা বলেন। ওই ব্যক্তি আরও বলেন, রেজা স্যারের জন্য হ্যান্ডসাম এমাউন্ট দেবো বলেছিলাম। আপনি ২০ বলেছিলেন, আমি দ্বিগুণ করে ৪০ হাজার দিছি। এক পর্যায়ে কাজ করতে না পারলে টাকা পরবর্তীতে ফেরত দেয়ার কথাও বলেন বাশার।
ফাঁস হওয়া অডিওর কণ্ঠটি নিজের স্বীকার করে এস এম বাশার বলেন, বিষয়টি ছিল মসজিদের টাকার বিষয়ে। আমার গ্রামের বাড়িতে একটি মসজিদ করতেছি, সেটির সভাপতিও আমি। ওই মসজিদের জন্য টাকা নেয়া হয়েছে। কিন্তু ১০ হাজার টাকা মসজিদের এবং বাকি টাকা বদলি ঠেকানোর জন্য অডিওতে উল্লেখ আছে; সেই বিষয়ে জিজ্ঞেস করলে কোনো যথাযথ উত্তর দিতে পারেননি এই ব্যাংক কর্মকর্তা।
বিষয়টি নিয়ে জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা বলেন, বিষয়টি বেশ আগের, কমিটি গঠন হয়েছিল কিন্তু এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।