ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষক পরিবারের সন্তান কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম তৃনমূল থেকে জিয়া পরিষদের কেন্দ্রীয় শীর্ষে নেতৃত্বে :

বিশেষ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ১১:০১ পিএম
শিক্ষক পরিবারের সন্তান কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম তৃনমূল থেকে জিয়া পরিষদের কেন্দ্রীয় শীর্ষে নেতৃত্বে :

prajanma24 কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম- জিয়া পরিষদ, যুগ্ম মহাসচিব ছবি: আলমগীর রেজা


পাবনা ঈশ্বরদী উপজেলার সুনামধন্য শিক্ষক আবু বকর স্যারের সন্তান কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম। বড় সন্তান ডাঃ সাইদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাএদলের সভাপতি ছিলেন পরবর্তীতে ঈশ্বরদী থানার সুনামধন্য চিকিৎসক হিসেবে দীর্ঘ দিন গরীর দুঃস্হ মেহনতি মানুষের সেবা দিয়ে গেছেন। দ্বিতীয় সন্তান ড.আমিনুল ইসলাম বিন ফয়সাল ইউনিভার্সিটি সৌদি আরব এ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তৃতীয় সন্তান ড.জাহিদুর ইসলাম দারুস সালাম ইউনিভার্সিটি ব্রোনাই এ কমরত ।
আর কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে বিএসসি এজি ডিগ্রি লাভ করেন, পরবর্তীতে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পদে উপ-রেজিষ্টার ( ৪র্থ গ্রেড) প্রশাসন ও সংস্হাপন-২ দীর্ঘ দিন সুনামের সহিত কর্মরত আছেন। রাজনৈতিক জীবন শহীদ জিয়ার আদর্শে সততা দেশ প্রেম এ মুগ্ধ হয়ে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক (১) /যুগ্ম -সম্পাদক (১)/সহ-সাধারন সম্পাদক (১)/ সদস্য- (১) পদে সততা ও সাহসিকতার সহিত দায়িত্ব পালন করেন। চাকুরি জীবনে পেশাজীবি সংগঠন জিয়া পরিষদের ঢাকা মহানগর এর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং পরবতীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম এর সাংগঠনিক কাজের গতিশীলতায় খুশী হয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক পদে রাজশাহী বিভাগের দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক, সহকারী মহাসচিব এর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্হায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জিয়া পরিষদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন এর আজীবন সদস্য ও এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য। বিএনপির অন্যতম সহযোগী বুদ্ধিজীবি সংগঠন জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম কর্মী-বান্ধব নিরহংকার সততা ও ঐক্যের প্রতীক। সব সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা আদর্শ দেশপ্রেম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব নিয়ে সুন্দর উপস্হাপনা করেন। কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম একদিকে যেমন জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সুশিক্ষিত শিক্ষক পরিবারের সন্তান ।

অপরদিকে দীর্ঘ দিনের জাতীয়তাবাদী আদর্শ রাজনীতির জীবনে আস্থাশীল এবং প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ক্লিন ইমেজে সৎ কর্মীবান্ধব নেতাও। মনোয়ারুল ইসলাম এনামের মূল্যায়নের আশাবাদ ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন সমগ্র দেশের জিয়া পরিষদের সকল নেতৃবৃন্দসহ পাবনা ও ঈশ্বরদীর জনগণ ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)