ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০২:৪৬ পিএম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা একই সময় থেকে শুরু হয়েছে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্রদের জন্য রাখা হয়েছে একটি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)