প্রজন্ম ডেস্ক
স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে কৃষিবিদ ও শেকৃবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
ছবি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান (বীর উত্তম) এবং খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষিবিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে, শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীরের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে নেতৃবৃন্দ জিয়াউর রহমান-এর মাজারে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহিল কাফি, মাহাতির অন্তর, সালমান রাকিব সেতু, মুস্তাকিম বিল্লাহ শাহরিয়ার, আল মুন্তাকিম মাহদি নোমান, ফারজানা করিম তৃণা সহ অন্যান্য কৃষিবিদ নেতৃবৃন্দ।