ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০৭:৪৭ পিএম
মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

prajanma24 দেশের অন্যতম প্রখ্যাত রাজনৈতিক নেতা ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে, দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)