প্রজন্ম২৪ ডেস্ক
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইলে সফর করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি পৌঁছান টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের মঞ্চে। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উদ্বোধনের পর তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তৃতায় কৃষকদের উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কর্মসূচি শেষে তিনি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন।পরে তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের করবেন ।
কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।
এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।
এদিকে তার আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। জেলা শহরকে সাজানো হয়েছে নবরুপে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’