ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে: প্রধানমন্ত্রী

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০৩:৩৬ পিএম
কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে: প্রধানমন্ত্রী

কৃষকদের আত্মনির্ভর ও স্বচ্ছল করে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকদের সরকারি সুবিধা আরও সহজে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য সারা দেশে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, “কৃষক স্বচ্ছল থাকলেই ভালো থাকবে দেশ। সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভর ও স্বচ্ছল করা।”
পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক-কৃষাণীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এই দিনেই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলেও তিনি জানান।
দেশকে নিরাপদ ও বাসযোগ্য করতে সরকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় বলে অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)