প্রজন্ম২৪
, পাইকগাছা, খুলনা
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও এসডিএফ এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, পালকি সহ বিভিন্ন উপকরণ নিয়ে উপজেলা প্রশাসন, এসডিএফ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিভার্স্যাল কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল, দি রাইজিং প্রি ক্যাডেট স্কুল, চতুষ্কোণ সাংস্কৃতিক সংগঠন, শিবসা সাহিত্য অঙ্গন সহ বিভিন্ন প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় এসডিএফ ১০ টি এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং মহিলা বিষয়ক দপ্তরের দুটি করে মোট ১৪ টি স্টল স্থান পায়। প্রতিটি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য সমৃদ্ধ সামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসনের মধ্যে প্রীতি ভলিবল খেলা এবং কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল মাঠে হাঁটার সাথী সংগঠন ও চলার সাথী সংগঠনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। গদাইপুর ফুটবল মাঠে চৈত্র সংক্রান্ত এবং বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয় আয়োজক কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, ওসি অপারেশন জুলফিকার আলি, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এসডিএফ এর লাইভলীহুড কর্মকর্তা তাসরিন জামান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সেলিনা পারভীন, এসএম আমিনুর রহমান লিটু, প্রদীপ সরকার, রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও শাহজামান বাদশা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।