রোকসানা আক্তার পিংকি
, (রাঙ্গামাটি)
রাঙামাটিতে জেলা প্রসাশনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় সকল জাতিগোষ্ঠীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি রাঙামাটি পৌর চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন চত্তরে এসে শেষ হয় এবং এরপর উদ্বোধন করা হয় দুই দিন ব্যাপী লোকজ মেলার। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে।
লোকজ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী,পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব সহ সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তারা।
এই মেলায় অংশ নিয়েছে রাঙামাটি স্থানীয় উদ্যোক্তারা। মেলায় স্থানীয় উদ্যোক্তারা তাদের হাতে তৈরি হস্তশিল্প, সুস্বাদু খাবার সহ বাহারি পন্যের পসরা সাজিয়ে বসেছে।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।