ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেকৃবি’র Fisheries and Marine Science অনুষদে “Upgrading Teaching, Learning & Infrastructure” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল,২০২৬, ০৯:১৩ পিএম
শেকৃবি’র Fisheries and Marine Science অনুষদে “Upgrading Teaching, Learning & Infrastructure” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) Fisheries and Marine Science অনুষদে “Upgrading Teaching, Learning & Infrastructure” শীর্ষক এক সেমিনার রোববার বিকাল ৪টায় এম. মহবুবউজ্জামান একাডেমিক ভবনের অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, ফিসারিজ ও মেরিন সায়েন্স অনুষদের ল্যাবরেটরি ও শ্রেণিকক্ষ আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঠভিত্তিক ব্যবহারিক কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে করে তারা ডিগ্রি অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রে বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ও শ্রেণিকক্ষগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, HEAT প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক অধ্যাপক খোরশেদ আলম, শেকৃবি’র আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক ইনস্টিটিউট অফ সীড টেকনোলজি অধ্যাপক ড. নাজনীন সুলতানা, পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের j‰অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেস-এর পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিচালক আই সি টি অধ্যাপক ড. জামিলুর রহমান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. মোঃ জামশেদ আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিসারিজ ও মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)