প্রজন্ম২৪ ডেস্ক
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল সেমিনার কক্ষে “Hands-on Training on Strengthening Good Governance in Higher Education Institutions through E-Nothi: Transparency, Efficiency and Accountability” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
শেকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে রেজিস্ট্রার দপ্তর, প্রক্টর অফিস, প্রশাসন শাখা, প্রকৌশল শাখা, কেন্দ্রীয় লাইব্রেরি, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এবং অর্থ ও হিসাব শাখার মোট ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ| তিনি বলেন, বিশ্বব্যাপী সকল প্রতিষ্ঠান এখন ডিজিটাল পদ্ধতিতে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে| আমরা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারি, তাহলে কাজের গতি বৃদ্ধি পাবে, ¯^চ্ছতা নিশ্চিত হবে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার|
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউরেস-এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, লাইব্রেরিয়ান ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম|অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী|