ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করায় ইবনে সিনার কর্মচারীর কারাদণ্ড

প্রজন্ম24 ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৭ পিএম
জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করায় ইবনে সিনার কর্মচারীর কারাদণ্ড

গাজীপুরে একটি কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শামীমুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর এলাকার মজিবুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীমুল ইসলাম কুড়িগ্রামের ভোটার। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তন্তর করে। এসময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)