ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার

প্রজন্ম 24 ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫৬ পিএম
শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার

prajanma24 ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা ও নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ছামিয়া আক্তার (১০) পাবনার মো. রজ্জব আলীর মেয়ে।
ছামিয়ার মা জানান, প্রায় ১১ মাস আগে ডা. জাহিদুল ইসলাম ও ডা. মারিয়া আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে ছামিয়া। প্রথমে তারা আদর-যত্ন করলেও পরে তাদের আসল রূপ উন্মোচন হয়। তারা স্বামী-স্ত্রী প্রায়ই ছামিয়াকে অমানবিক নির্যাতন করতেন। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতেন।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ডা. জাহিদুলকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তবে, তার স্ত্রী ডা. মারিয়া এখনো পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)