ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

প্রজন্ম 24 ডেস্ক:

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:১১ পিএম
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করায় ৫ নারী ও ১ পুরুষসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিলো। প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যেতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা Special Security Force (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—১. খোদা বক্স আক্তার (২৬), ২. খাদিজা বেগম (৪০), ৩. খাদিজা বেগম (৩৫), ৪. সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
ওসি জানিয়েছে, আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)