ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

র‌্যালি আলোচনা সভা বৃক্ষরোপনের মাধ্যমে বিএমইউতে বিশ্ব নার্স দিবস উদযাপিত

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৯:৫০ পিএম
র‌্যালি আলোচনা সভা বৃক্ষরোপনের মাধ্যমে বিএমইউতে  বিশ্ব নার্স দিবস উদযাপিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে ১২ মে বিশ্ব নার্স দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্ব নার্স দিবস  উদযাপিত হয়েছে। মঙ্গলবার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বিএমইউ ক্যাম্পাসে র‌্যালি শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যত-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র‌্যালিটি বিএমইউ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউর নার্সিং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। নার্সিং একটি পবিত্র পেশা। নার্সিং শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে হবে। হতাশা ও সীমাবদ্ধতা থাকলেও তা জয় করে নার্সবৃন্দকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অপরিসীম। নার্সিং পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদ সৃষ্টি, আবাসনের ব্যবস্থা, প্রশিক্ষণ কর্মশালা জোরদার করার ক্ষেত্রে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।
নার্সিং অনুষদেও ডিন অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান বলেন, নার্সিং শিক্ষা অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, পিএইচডি ডিগ্রী অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। তবে নার্সিং সেবার উন্নয়নে এখনো অনেক কিছুই করণীয় রয়েছে, যা নিশ্চিত হলে বাংলাদেশের নার্র্সিং সেবার মান বিশ্বমানে উন্নীত হবে। নার্সদেরকে রোগীদের প্রতি সুন্দর আচরণ ও সিমপ্যাথি দিয়ে সেবার মনোভাব নিয়ে রোগীদেরকে সেবাদানের আহ্বান জানাই।
অন্যরা বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সগণ নিজেদেরকে নার্সিং সেবায় মডেল হিসেবে অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবে এটাই কাম্য।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসকল কর্মসূচীতে পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ গাজী, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপ- রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার, উপাচার্যর একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, সেবা তত্ত্বাবধায়ক রাশিদা বেগম, গ্রাজুয়েট নার্সিং বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ারা বেগম, সহকারী অধ্যাপক হাছিনা আক্তার, সহকারী অধ্যাপক নুপুর ডি কস্তা, সহকারী অধ্যাপক বিথীকা মালি, প্রভাষক টুম্পা ঘরামি, প্রভাষক নাঈমা ছিদ্দিকা, প্রভাষক দিপীকা মজুমদার, প্রভাষক সুজন মিয়া, উপ-সেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, উপ-সেবা তত্ত্বাবধায়ক মোসা: বিজলী খাতুন, উপ-সেবা তত্ত্বাবধায়ক মোহাম্মদ আসাদুজ্জামান, উপ-সেবা তত্ত্বাবধায়ক নুরুন নাহার স্বপ্না, উপ-সেবা তত্ত্বাবধায়ক মালেহা, উপ-সেবা তত্ত্বাবধায়ক নার্গিস পারভীন, উপ-সেবা তত্ত্বাবধায়ক নাজনীন নাহার মাহফুজা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএমইউর নার্সবৃন্দ অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)