ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনিরামপুরে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

রুহুল কুদ্দুস

, মনিরামপুর (যশোর)

প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৮:০৭ এ এম
মনিরামপুরে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

prajanma24 ঋণের চাপে মনিরামপুরে ব্যবসায়ীর আত্মহ*ত্যা ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে ঋণ ও পারিবারিক চাপের মুখে হালিম শেখ (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ২৮ মে গভীর রা তে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
​নিহত হালিম শেখ মনিরামপুর পৌরসভার ৭নং মোহনপুর ওয়ার্ডের শের আলি শেখের ছেলে। তিনি ওই এলাকায় দীর্ঘ দিন ধরে মুদি দোকান এবং ইট-বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত থেকে নিহত হালিম শেখকে খুজে পাওয়া যাচ্ছিলো না, পরে ২৯মে সকালে তার ছেলে ব্যবসা প্রতিষ্ঠানে হালিম শেখের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহোযোগিতায় মর'দেহটি উদ্ধার করা হয়।
​পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে হালিম শেখ বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসা ভালো না যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। একদিকে ঋণের বোঝা এবং অন্যদিকে পারিবারিক চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই চাপ সইতে না পেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
​এ বিষয়ে মনিরামপুর থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)