ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএমইউতে উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি, সেমিনার

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০৭:৫৪ পিএম
বিএমইউতে উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি, সেমিনার

রবিবার ১৬ মে ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষে কার্ডিওলজি বিভাগের উদ্যোগে বিএমইউ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত, অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. মোখলেছুর রহমান, অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. দিপল কৃঞ্চ অধিকারী, অধ্যাপক ডা. এটিএম ইকবাল হাসান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ, দেশের হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)