প্রজন্ম24
, ঢাকা
বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে টসের সময় হাত না মেলানোর কাণ্ড। তবে প্রথম ইনিংস শেষ হওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ভারত অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত না মেলানোর ঘটনা ছিল অনিচ্ছাকৃত।
জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে শনিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিমের বদলে টস করেন জাওয়াদ।
কিন্তু টসের সময় ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক। যা নিয়ে শুরু হয় নানান আলোচনা। এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সকল আলোচনার ব্যাখ্যা দিয়েছে বিসিবি।