ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খেলোয়াড়রা কোনো রাজনৈতিক দলের নয়, দেশের প্রতিনিধি হবেন: প্রধানমন্ত্রী

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ০৮:৪৬ পিএম
খেলোয়াড়রা কোনো রাজনৈতিক দলের নয়, দেশের প্রতিনিধি হবেন: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও ক্রীড়াবিদদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি হবেন না; বরং দেশের সম্মান বৃদ্ধিতে নিজের লক্ষ্য অর্জনে কাজ করবেন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের তারিখও ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানটি অন্যগুলোর চেয়ে ভিন্ন। এখানে উপস্থিত ব্যক্তিরা অরাজনৈতিক, কিন্তু সবার কাছে প্রিয়। কারণ তারা নিজেদের যোগ্যতা দিয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
উপস্থিত বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিপক্ষ ছিল বলেই তারা বিজয়ের আনন্দ উপভোগ করতে পেরেছেন। এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো জাতির সঙ্গে ভাগ করে নেওয়ার মতো।
তিনি খেলোয়াড়দের পাশাপাশি তাদের পেছনে থাকা বাবা-মা, আত্মীয়-স্বজন ও কোচদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
আইনস্টাইনের একটি উক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যে মানুষ কখনো পরাজিত হয়নি, সে জীবনে কিছুই করেনি।” তিনি আরও বলেন, খেলাধুলায় হার মানেই পরাজয় নয়; এটি জয়েরই একটি অংশ। খেলায় অংশগ্রহণ করাটাই বড় অর্জন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি পেশা। বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এই খাতে এগিয়ে যেতে সরকার কাজ করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, ধর্মীয় নেতাদের সম্মানি এবং কর্মসংস্থানের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষকদের জন্য আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ‘স্পোর্টস কার্ড’ চালু করা হয়েছে, যাতে খেলোয়াড়রা অর্থনৈতিক বাধা ছাড়াই নিজেদের দক্ষতা বিকাশ করতে পারেন।
তিনি আরও জানান, পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য দেশ-বিদেশে ক্রীড়ার সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
শুধু ক্রিকেট বা ফুটবল নয়, সব ধরনের খেলাধুলার প্রসার ঘটাতে চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যসূচিতে খেলাধুলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে সাতটি খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার হিসেবে গড়ে তোলা হবে।
শেষে খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, পেশাদার জীবনে কেউ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি হবেন না। নিজেদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করে দেশকে সম্মান বয়ে আনবেন।
উল্লেখ্য, দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে ক্রীড়া কার্ড ও ভাতা কর্মসূচি চালু করা হয়েছে। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এর আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতে প্রায় ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)