ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতাদের ঐক্য ও শৃঙ্খলার আহ্বান নার্গিস বেগমের

প্রজন্ম২৪

, যশোর

প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৮:৪৭ পিএম
যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতাদের ঐক্য ও শৃঙ্খলার আহ্বান নার্গিস বেগমের

যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রোববার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান-এর নেতৃত্বে নেতাকর্মীরা তাঁর বাসভবনে যান। সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতারা তাঁর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অধ্যাপক নার্গিস বেগম নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করা জরুরি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন এবং মাসুদ কায়সার ইস্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)