প্রজন্ম২৪
, পাইকগাছা (খুলনা)
পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের দুর্ঘটনায় আহত ফাতেমাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সামাজিক সেচ্ছা সেবী জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা) পাইকগাছা শাখার ধারাবাহিকতার অংশ হিসাবে দুর্ঘটনায় আহত ফাতেমাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিজুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আঃ সবুর আল আমিন, মহানন্দ অধিকারী মিন্টু প্রমুখ।