ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনিরামপুর পল্লীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রুহুল কুদ্দুস

, মনিরামপুর

প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৭:৫১ পিএম
মনিরামপুর পল্লীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে মনিরামপুর থানার নোয়ালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাজগঞ্জ পুলিশের একদল সদস্য এ অভিযান চালান। অভিযানকালে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এতদিন তারা ধরা-ছোঁয়ার বাইরে ছিল।
আটককরা হলেন মনিরামপুর মশ্বিমরনগর ইউনিয়নের নোয়ালী মিস্ত্রি পাড়ার মোঃ ইসমাইল হোসেন (৪৫), পিতা: আঃ রহিম গাজী, গ্রাম: নোয়ালী গাজীপাড়া এবং মোঃ সোহেল রানা (২২), পিতা: মিজানুর রহমান, গ্রাম: নোয়ালী মিস্ত্রি পাড়া।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)