ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

প্রজন্ম২৪

, পাইকগাছা

প্রকাশ : বৃহস্পতিবার, ২ এপ্রিল,২০২৬, ০৮:৫৫ পিএম
পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

prajanma24 ছবি: মনিরুল ইসলাম

খুলনার পাইকগাছায় সাময়িক বরখাস্তকৃত লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে এবার স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার সকালে লতা ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে লতা ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। লতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুমুছা সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানের সমালোচনা করে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি করেন। শহিদুল ইসলাম খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যরঞ্জন বিশ্বাস, সুশান্ত মন্ডল, আক্তার সরদার, ইয়াছিন সরদার, বাচ্চু সানা, খোকন গাজী, তপন মন্ডল, আমিরুল ইসলাম, নূরইসলাম সানা, ইব্রাহিম সরদার, সালাম সানা, আজিজ সানা, আশরাফুল ইসলাম, মহিউদ্দিন শিকদার, হারুন তালুকদার, শেখ সুমন সহ আরো অনেকে। উলেখ্য, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের এক কিশোরীর সাথে আপত্তিকর সেক্সসুয়াল ভিডিও কল ফাঁস হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে ও পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় লতা ইউনিয়নবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগসহ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মতামতের প্রেক্ষিতে গত ২০ জুন-২৩ তারিখে এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র উপ সচিব জেসমীন প্রধান চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেন। পরবর্তীতে ৩ মাস ২২ দিন বরখাস্ত থাকার পর আবার স্বপদে বহাল হয়। ২০২৪ সালের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় জনতার ভয়ে পরিষদে আসতে না পারায় আবার স্বপদে পুনর্বহালের জন্য উপজেলা নির্বাহি অফিসারের নিকট আবেদন করলে ২ এপ্রিল-২৬ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে তদন্তের জন্য আসেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। এখবর জানতে পেরে এলাকাবাসী অনিয়ম, দূর্নীতির, শিরোমণি কাজল কান্তি বিশ্বাসের স্থায়ী বহিষ্কারের জন্য এ মানববন্ধন এর আয়োজন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)