ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক আটক

বিশেষ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ মার্চ,২০২৬, ০৮:৩০ পিএম
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক আটক

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) তার দূর সম্পর্কের নানা। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন।
নির্যাতিত শিশুটির ফুফু জানান, তার ভাইজি যশোর শহরের শংকরপুর এলাকায় নানি হালিমা বেগমের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। গত ২ মার্চ রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানান,শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)