প্রজন্ম24 ডেস্ক:
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিএনপি জয়ী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক। এর পরই মমতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। মমতা লিখেছেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তার দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।’ পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্কের বার্তা দিয়ে মমতা লিখেছেন, আগামী দিনেও এই সুসম্পর্ক বজায় থাকবে ।
বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের সঙ্গে বৃহৎ সীমান্ত। এর আগে এদিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় দুটি পোস্ট করেন, বিএনপির জয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন