ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কানাডার স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত অন্তত ১০

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৫৪ এ এম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ১২:০০ পিএম
কানাডার স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত অন্তত ১০

prajanma24 ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের গ্রামীণ শহর টাম্বলার রিজে একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজনসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভুক্তভোগী এবং একজন সন্দেহভাজন হামলাকারী রয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
পুলিশ জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতরে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া কাছাকাছি একটি আবাসিক বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনায় গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের আঘাতেই মারা গেছেন।
আরসিএমপি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন নারী হতে পারেন। তবে এ হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এক সংবাদ সম্মেলনে চিফ সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড বলেন, স্কুলে মৃত অবস্থায় পাওয়া ব্যক্তিই সেই সন্দেহভাজন, যার বিষয়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ওই সতর্কবার্তায় সন্দেহভাজনকে বাদামি চুল ও বিশেষ পোশাক পরিহিত এক নারী হিসেবে বর্ণনা করা হয়েছিল। এদিকে আহতের সংখ্যা প্রায় ২৫ জন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী ও সলিসিটার জেনারেল নিনা ক্রিগার এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনা পুরো কমিউনিটি ও প্রদেশজুড়ে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। তিনি ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)