প্রজন্ম24 ডেস্ক:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (এসএইউ)-এর ফ্যাকাল্টি অব অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (FASVM)-এর উদ্যোগে " Strengthening of Teaching-Learning Facilities in the Faculty of Animal Science & Veterinary Medicine of Sher-e-Bangla Agricultural University '' শীর্ষক ইনসেপশন কর্মশালা বিশ্ববিদ্যালয়ের এম. মহবুব উজ্জামান একাডেমিক ভবনের (২য় তলা) ASVM সেমিনার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (HEAT) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সভাপতিত্ব করেন।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও প্রফেসর ড. মাসুমা হাবিব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. বেলাল হোসাইন এবং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
নিবন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ প্রকল্পের গুরুত্ব, আধুনিক শিক্ষা-ব্যবস্থা উন্নয়ন, গবেষণা অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ভেটেরিনারি শিক্ষা নিশ্চিতকরণে এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব সুবিধা, উন্নত শিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করা সম্ভব হবে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।