প্রজন্ম24 ডেস্ক:
ছবি: প্রজন্ম24,com
প্রকৌশল সেক্টরে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানে সরকারের গঠিত কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি:, বিকাল ৫টায় কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও জাতির প্রয়োজনে ১৯৭৮ সালে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সৃজন করা হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু হওয়া সত্ত্বেও সরকার গঠিত কমিটি ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাব জোরপূর্বক জাতির উপর চাপিয়ে দিচ্ছে।
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাব কোনভাবেই মেনে নেয়া হবে না বলে উক্ত সভা হতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি ব্যক্ত করেন। উক্ত সভায় নেতৃবৃন্দ এ অযৌক্তিক প্রস্তাব অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান, অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলারও কথা বলেন। নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সেটির দায় সরকারের উচ্চ পর্যায়ের কমিটিকে বহন করতে হবে।
সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিনের উপস্থিতিতে যৌথ সভায় বক্তব্য রাখেন প্রকৌ. মোঃ কবীর হোসেন, প্রকৌশলী প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী, প্রকৌশলী বাচ্চু মিয়া, প্রকৌশলী খাদেল হোসেন, প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম, প্রকৌশলী মোঃ রায়হান মিয়া, প্রকৌশলী আবু সাঈদ আকন্দ, প্রকৌশলী আনোয়ারুল আলম, প্রকৌশলী খালেদুজ্জামান, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী নাজিম সরকার, প্রকৌশলী প্রদীপ ঘোষাল, ছাত্রনেতা মাশফিক দেওয়ান, জোবায়ের পাটোয়ারী, আবসার উদ্দিন, মেহেদী হাসান প্রমুখ।