ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটির কুতুকছড়িতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ দুই বোন- রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রোকসানা আক্তার পিংকি

, রাঙ্গামাটি

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০১:৫৯ পিএম
রাঙ্গামাটির কুতুকছড়িতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ দুই বোন- রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার আপন দুই বোন।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে আনুমানিক সাড়ে ৬টার সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপর পাড়া আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নেতার নাম ধর্ম সিংহ চাকমা। তিনি ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। আহত দুই বোন হলেন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।
হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও কুতুকছড়িতে অবরোধ পালন করছে ইউপিডিএফ।
কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা বলেন, ‘স্থানীয়ভাবে জেনেছি, ২০-৩০ জনের অস্ত্রধারী একটি দল ধর্ম সিংহের বাড়ির দিকে আসে। বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দৌড় দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখন তার দুই বোন তাকে বাঁচাতে গেলে তারাও গুলিবিদ্ধ হন।’
ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মারমা জানান, ধর্ম সিংহ সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় থাকতেন। বিজু উৎসব উপলক্ষে তিনি নিজ বাসায় এসেছিলেন। সশস্ত্র সন্ত্রাসীরা ভোরে তাকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। লাশ পাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)