ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পূর্ব শত্রুতার জেরে রংপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৮:৫০ পিএম
পূর্ব শত্রুতার জেরে রংপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন মাছুয়াপাড়া মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাকিব হাসান (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকাল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান নগরীর বৈরাগী পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মোঃ মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত রাকিব যুবদলের রাজনীতি করতেন। তিনি রংপুর মহানগর ২৪ ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।
এদিকে, নিহতের পরিবার জানায়, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন, যার প্রধান আসামি ছিলেন রাকিবের হত্যাকাণ্ডের সাথে জড়িত মমিন মিয়া। ওই মামলার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিযোগ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাকিবের সঙ্গে অভিযুক্তদের পূর্ব বিরোধ ছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে কাজ চলছে।”
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)