ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফ্যামিলি কার্ডের কথা বলে ফরিদপুরে বিধবা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৮:২৭ পিএম
ফ্যামিলি কার্ডের কথা বলে ফরিদপুরে  বিধবা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকালে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। জানা গেছে, ফরিদপুরের কোতয়ালী থানার পশ্চিম আলীপুর গ্রামের মৃত হালিম শেখের ছেলে তিনি।ন্ধ্যায় র‌্যাব ১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ এপ্রিল সকালে আসামি সুজন শেখ ভুক্তভোগীকে তার বাড়ি থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ফরিদপুর গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। র‌্যাব জানায়, এ ঘটনায় গত ৮ এপ্রিল ভুক্তভোগী নারী ফরিদপুরের কোতয়ালী থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব ১০-এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। পত্রের ভিত্তিতে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)