ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেট সীমান্তে ‘খাসিয়াদের ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৭:৩৪ পিএম
সিলেট সীমান্তে ‘খাসিয়াদের ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় ‘খাসিয়াদের ছোড়া’ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনজন বাংলাদেশি মাদকের চালান আনতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। তারা খাসিয়াদের একটি সুপারি বাগানে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন। এ সময় ভারতীয় এক খাসিয়া ছররা বন্দুক দিয়ে গুলি ছুড়লে সালেহ আহমেদ জয়ধর নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি আরও জানায়, নিহতসহ তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)