ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

প্রজন্ম২৪ ডেস্ক

, যশোর

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ১০:০২ পিএম
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম  স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

prajanma24 ছবি: সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ জুন) ভোর ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস আভিযানিক দল। এসময় ৩১টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. আনিস (৩৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানে স্বর্ণের বার ছাড়াও ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে।আটককৃত আসামি ও জব্দকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)